মুক্তি পাচ্ছে ‘বেহুলা দরদী’

ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’। আগামী ৩১ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রেক্ষিত হবে। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। এর প্রযোজনায় আছে উৎসব অরিজিনালস।

সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।

দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। পুরো শুটিং হয়েছে টাঙ্গাইলে।

উৎসব অরিজিনালসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‌‘সব সিনেমা দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন ও বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তৈরি হয়। আবার কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। ‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।’

নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।’

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পকে আমরা দায়বদ্ধতার সঙ্গে তুলে ধরেছি। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।’

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স