চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে সাড়ে ১৬ হাজার বাংলাদেশি

২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যে কোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা।

২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি বাংলাদেশি, যা এবার দ্বিগুণেরও বেশি।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

এদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর (৭ হাজার ৬৯০ জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭ জন)।

এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান (৩,৭২৬), আফ্রিকার দেশ সুদান (৩,৩৪৭), সোমালিয়া (২,৫৬৬), ইথিওপিয়া (২,০৩৭), মাগরেব অঞ্চলের দেশ টিউনিশিয়া (১,৫২৪), ইরান (১,৪৯৩), সিরিয়া (১,২৪৫), গিনি (১,২১৮), আলজেরিয়া (১,১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স