তিন দিনের আয় ৬৬ কোটি, ঝড় তুলেছে প্রদীপ রঙ্গনাথনের ‘ডুড’

মাত্র দুই ছবিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দক্ষিণের তরুণ তারকা প্রদীপ রঙ্গনাথন। এবার তার নতুন সিনেমা ‘ডুড’ মুক্তির পরেই ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি রুপি।

দিওয়ালি উৎসবের সময় মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামেডি ঘরানার এ সিনেমাটি নির্মাণ করেছেন কার্থিসরণ। শুরু থেকেই ‘ডুড’সিনেমার জন্য দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। তবে মুক্তির পর যে এমন ব্যবসা করবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

তামিল ও তেলেগু—দুটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে জুটি বেঁধেছেন মমিথা বাইজু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি ও সত্যাকে।

সিনেমার কাহিনি দুই বন্ধু আগন (প্রদীপ) ও কুরাল (মমিথা)-কে ঘিরে। বন্ধুত্বের সম্পর্কটিতে মোড় আসে যখন কুরাল হঠাৎ বিয়ের প্রস্তাব দেয় আগনকে। এরপর শুরু হয় আবেগ, দ্বন্দ্ব আর রোমাঞ্চে ভরা এক গল্প।

‘হিন্দুস্তান টাইমস’র পর্যালোচনায় সিনেমাটির প্রশংসা করে বলা হয়েছে, ‘নির্মাতা প্রচলিত রোমান্টিক ট্রপগুলো দক্ষভাবে ব্যবহার করেছেন, আবার প্রয়োজনীয় জায়গায় স্টেরিওটাইপ ভেঙে দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো, দর্শক গল্পটা ধরতে পারছেন ভেবে নিলেও, মুহূর্তে মুহূর্তে তা চমকে দিচ্ছে।’

দক্ষিণ ভারতের তরুণ দর্শকেরা এরই মধ্যে ‘ডুড’সিনেমাকে বছরের অন্যতম বিনোদনমূলক সিনেমা বলে আখ্যা দিচ্ছেন। প্রদীপ রঙ্গনাথনের অভিনয় ও পরিচালনার সংলগ্নতা তাকে নিয়ে গেছে আরেক ধাপ উপরে—যেন দক্ষিণের তরুণ প্রজন্মের নতুন পোস্টার বয় তিনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর