ভাব ও মরমি গানে মুখরিত মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রয়াত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম যখন মঞ্চে এসে বাঁশিতে ‘সময় গেলে সাধন হবে না’ গানে সুর তুললেন, দর্শকসারিতে কেউ কেউ কণ্ঠ মেলালেন সেই বাঁশির সুরে। আবার কাউকে দেখা গেল, পায়ে তাল ঠুকে ঠুকে যেন ভেসে যাচ্ছেন সুরের খেয়ায়। কেউ আবার হারিয়েছেন বাঁশির সুরে।

আজ (১৬ অক্টোবর) সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেল আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটরিয়ামে লালন সন্ধ্যার আয়োজনে।

বাউল সম্রাট লালন শাহের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, লালন শুধুমাত্র একজন সংগীতশিল্পী নন, তিনি ছিলেন অন্তর্ভুক্তির দার্শনিক। মানুষে মানুষে বিভাজন নয়, বরং মানবতার সৌন্দর্য ও বৈচিত্র্যকে তিনি সংগীতের মাধ্যমে উদযাপন করেছেন।

প্রণয় ভার্মা আরও বলেন, লালনের গান আমাদের শিখিয়েছেন নিজেকে জানার প্রকৃত পথ হলো অন্যকে বোঝা। লালনের সৃষ্ট বাউল ঐতিহ্য কেবল সংগীতধারা নয়, এটি জীবনবোধের এক দর্শন—সরলতা, সাম্য ও আনন্দের প্রতীক। লালনের সুর আজও কুষ্টিয়া ও নড়াইল থেকে শুরু করে ঢাকা ও শান্তিনিকেতন পর্যন্ত সমানভাবে প্রতিধ্বনিত হয়। তার সংগীত আমাদের মনে করিয়ে দেয়, সাংস্কৃতিক বন্ধন প্রাকৃতিক বা রাজনৈতিক সীমারেখার চেয়েও প্রাচীন ও গভীর। এই যৌথ ঐতিহ্যই দুই বাংলার মানুষের হৃদয়ের বন্ধনকে অটুট রেখেছে।

তিনি আরও বলেন, যখন আমরা লালনের গান শুনি, তখন শুধু সুরের সৌন্দর্য উপভোগ করি না—আমরা সংযুক্ত হই সেই চিরন্তন মানবিক মূল্যবোধের সঙ্গে, যা আমাদের এক করে রাখে। লালন আমাদের এমন এক সাংস্কৃতিক সেতুবন্ধন উপহার দিয়েছেন, যা কোনো সীমানা ভাঙতে পারে না।

অনুষ্ঠানে ফরিদা পারভীনকে স্মরণ করে তিনি বলেন, গত মাসে তার (ফরিদা পারভীন) প্রয়াণ লালনসংগীতের জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তিনি যেমন নিষ্ঠা, ভক্তি ও সৌন্দর্যের সঙ্গে লালনের গান পরিবেশন করেছেন, তেমনটি খুব কম শিল্পীই পেরেছেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী নাসরীন আক্তার বিউটি, টুন টুন বাউল, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, লালন ব্যান্ড। মঞ্চে এসে অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থী গেয়ে শোনান ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান ম্যারি জর্জ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর