বিমানবন্দরে ক্রিকেটারদের নাজেহাল, দায়ীদের বিরুদ্ধে অভিযান

সন্দেহ নেই নিকট অতীত ও সাম্প্রতিক সময়ের মধ্যে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সবচেয়ে খারাপ খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেকর্ড থাকলেও আগে কখনো ৫০ ওভারের ফরম্যাটে আফগানদের কাছে এক সিরিজের সব ম্যাচ হেরে `ধবল ধোলাই‘ হয়নি টাইগাররা। এবার আরব আমিরাতের মাটিতে সেই লজ্জায়ও ডুবেছে মেহেদী হাসান মিরাজের দল।

২০১৮ সালের পর এই প্রথম ওয়ানডেতে ১০০‘র নিচে অলআউট হয়েছে টাইগাররা। আফগানদের কাছে প্রথমবার ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানেও হেরেছে। যা আগে কখনোই ছিল না। এছাড়া আরব আমিরাতে এই তিনদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল মাত্র ২৮.১ ও ২৭.৩ ওভারে অলআউট হয়েছে। পরপর ২ ম্যাচে ৩০ ওভারের নিচে অলআউট হওয়ার ঘটনাও স্মরণাতীতকালের মধ্যে নাই বাংলাদেশের।

সাইফ হাসান ছাড়া পুরো সিরিজে আর কোন ব্যাটার নিজেকে মেলে ধরতে পারেননি। রশিদ খানের বোলিংয়ের সামনে কেউ দাঁড়াতে পারেননি। ৩ ম্যাচের দ্বিতীয়টিতে ৫ উইকেটসহ মোট ১১ উইকেট দখল করেছেন আফগান লেগি। এছাড়া পেসার শামি ও স্পিনার গজনফরের বোলিংয়ে নাকানি-চুবানি খেয়েছেন তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, নাইম শেখ, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, মেহেদী মিরাজ আর নুরুল হাসান সোহানরা।

প্রিয় জাতীয় দলের ব্যাটারদের এমন করুন, লজ্জাজনক হার ও শ্রী-হীন ব্যাটিং দেখে ভক্তরা চরম হতাশ। কারো কারো আচরণ, কথা বার্তায় সে হতাশাটা ক্ষোভে রূপ নিয়েছে।

যার ফলে বাংলাদেশ দলের একাংশ দেশে ফিরে বিমান বন্দরে রীতিমত অপমানিত হয়েছেন ক্ষুব্ধ ভক্ত-সমর্থকদের হাতে। ওপেনার নাঈম শেখকে চরমভাবে নাজেহাল করা হয়েছে। ভক্তরুপি এসব উশৃঙ্খল মানুষ বিমান বন্দর থেকে বের হবার পথে নাঈম শেখের গাড়ি আটকে তাকে নাজেহাল করেছে। নাঈম শেখ বাড়ি ফিরে (মনের দুঃখ ও ক্ষোভ থেকে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন- https://www.facebook.com/story.php?story_fbid=1349886650104366&id=100052491313101&rdid=JwonVnWHuY6jXgRl# )।

জানা গেছে, ক্রিকেটারদের এই নাজেহাল ও অপমানিত হওয়ার ঘটনাকে আমলে নিয়েছে বিসিবি। বোর্ডের এক উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জাগোনিউজকে জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আরব আমিরাত থেকে ঢাকা ফেরার পর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে ক্রিকেটারদের গাড়ী আটকে তাদের নাজেহাল ও লাঞ্চিত করার ঘটনা তদন্ত করতে যাচ্ছে বিসিবি।

যারা নাঈম শেখসহ অন্য ক্রিকেটারদের বিমান বন্দরের ঠিক বাইরে নাজেহাল ও লাঞ্চিত করেছে, তাদের চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ভিডিও দেখে তাদের খুঁজে বের করার বিপক্ষে পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশি অভিযানও শুরু হয়ে গেছে বলে জানিয়েছে বিসিবির সূত্রটি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর