সংগীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে নিয়ে ‘স্টার নাইট’

কিংবদন্তিতুল্য উপমহাদেশের সংগীতশিল্পী রুনা লায়লা সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন ‘স্টার নাইট’ নামের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অংশ নিয়েছেন রুনা লায়লা। তিনি অনুষ্ঠানটিতে তার গান ও ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

গত ৮ অক্টোবর বিশেষ এ পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়। আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। ‘স্টার নাইট’ গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এই পর্বে রুনা লায়লাকে ৬০টি গোলাপ দিয়ে বরণ করে নেওয়া, ৬০ সংখ্যাকে উপজীব্য করে কেক কাটা ও ৬০টি প্রশ্ন করে বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখার চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া আজকের আয়োজনে জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকণ্যা, সাব্বির, কিশোর, অপু ও ইউসুফ বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দিয়েছেন। শুভেচ্ছাবার্তা দিয়েছেন রুনা লায়লার পরিবার ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা। রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীতজীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এ পর্বে।

রুনা লায়লা বলেছেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এ মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরেই অংশ নিয়েছি মাছরাঙার এই আয়োজনে। আমার সংগীতজীবনের ৬০ বছর পূর্তিতে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইনসহ সবকিছুই আমার ভীষণ ভালো লেগেছে। আগেও আমি মাছরাঙার অন্য আয়োজনে কথা বলেছি। তবে এবারের আয়োজনটি বেশি ভালো লেগেছে।’অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর