অ্যালিসার সেঞ্চুরি, বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

টস জিতে ব্যাট করেতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৯৮ রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একদমই পাত্তা দেয়নি বাংলাদেশের বোলারদের।

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটের চারদিকে পিটিয়ে মাত্র ২৪.৩ ওভারেই ম্যাচ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, তাও কোনো উইকেট না হারিয়ে। অর্থাৎ, বাংলাদেশকে অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে, ১৫১ বল হাতে রেখে।

বাংলাদেশের বিপক্ষে রীতিমত টি-টোয়েন্টি খেলেছেন দুই অসি ওপেনার অ্যালিসা হিলি এবং পোয়েবি লিচফিল্ড। অনবদ্য সেঞ্চুরি করেছেন অ্যালিসা হিলি। ৭৭ বলে ২০ বাউন্ডারিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭২ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন লিচফিল্ড। ১২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ১টি।

অ্যালিসা হিলি এ নিয়ে টানা দুটি সেঞ্চুরি ইনিংস খেললেন। এই বিশাখাপত্মনমেই স্বাগতিক ভারতীয় দলের বিপক্ষে আগের ম্যাচেই ১৪২ রান করেছিলেন তিনি।

এর আগে বিশাখাপত্মনমে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৮০ বলে অপরাজিত থাকেন ৬৬ রানে। ৪৪ রান করেন রুবিয়া হায়দার। ১৯ রান করেন শারমিন আক্তার।

এ নিয়ে বাংলাদেশ দল ৫ ম্যাচের মধ্যে ১টিতে জয় পেলো। হারলো টানা চারটিতে। অস্ট্রেলিয়া ৫ ম্যাচের চারটিতে জয় পেয়েছে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। যার ফলে তাদের অর্জন ৯ পয়েন্ট এবং শীর্ষে রয়েছে দলটি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স