হাংঝোতে বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্যমপূর্ণ পিকনিক ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে আগত নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং কমিউনিটির সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটি হাংঝো এর উদ্যেগে ঝেচিয়াং প্রদেশের রাজধানী হাংঝো শহরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ড. ফারুক পিয়াস, মো. মাজহারুল ইসলাম, শাহিনুর রহমান, ওয়াসেল হাসান এবং শরীফ মন্ডলসহ অন্যান্যরা।

এই মিলনমেলাটি ছিল নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন এবং আনন্দঘন সময় কাটিয়েছেন। সাংগীতিক আয়োজন অনুষ্ঠানের পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

এছাড়াও, ফুলের তোড়া দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়, যা তাদের জন্য একটি হৃদয়গ্রাহী ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

এই মিলনমেলাটি নতুন শিক্ষার্থীদের দেশ থেকে দূরে একটি পরিবেশে খাপ খাইয়ে নিতে এবং তাদের পড়াশোনা ও জীবনযাপনে ইতিবাচকভাবে সহায়তা করে বলে উপস্থিত সকলেই মন্তব্য করেন।

এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং বিদেশে অবস্থানকারী বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স