বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (১৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার ও সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহাভারত’ ধারাবাহিকে পঙ্কজ ধীরের কর্ণ চরিত্র আজও দর্শকের মনে সজীব রয়েছে। তার অভিনয়ে একদিকে ছিল বীরত্ব, অন্যদিকে করুণ মানবিক বোধ যা তাকে আলাদা মাত্রা এনে দেয়। দর্শকেরা তখন থেকেই তাকে চেনেন ‘কর্ণ’ নামে। তার সংলাপ, দৃঢ় কণ্ঠস্বর ও চোখের অভিব্যক্তি আজও ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ক্লাসিক হিসেবে গণ্য হয়।

পঙ্কজ ধীর শুধু টেলিভিশন নয়, বলিউডেরও পরিচিত মুখ ছিলেন। তিনি অভিনয় করেছেন অনেক জনপ্রিয় সিনেমায়। বর্ষীয়ান অভিনেতার ঝুলিতে রয়েছে ‘সৌগন্ধ’, ‘সনম বেওফা’, ‘বিজয়পথ’, ‘তীর্যা’, ‘সদাক ২’ সহ আরও অনেক হিট সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘সাসুরাল সিমর কা’, ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়’র মতো টেলিভিশন সিরিজেও।

পঙ্কজ ধীরের ছেলে নিকিতিন ধীরও বলিউডের পরিচিত মুখ। তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘শের শাহ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। একইসঙ্গে নিকিতিনের স্ত্রী অভিনেত্রী ক্রাতিক সেঙ্গরও জনপ্রিয় টেলিভিশন তারকা। প্রিয়জনের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার ও সহকর্মীরা।

অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ‘মহাভারত’র যুধিষ্ঠি তথা গজেন্দ্র চৌহান, দুর্যোধন অর্থাৎ পুনিত ইসা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন। তাদের কথায়, ‘পঙ্কজ ধীর শুধু একজন অসাধারণ অভিনেতা নন, ছিলেন এক মহৎ মানুষও।’ আজ সন্ধ্যার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স