দিনার, মাহি ও তানভীরকে নিয়ে ‘গ্যাড়াকল’

মিস্ট্রি-থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’। ‘কর্মের ফলে গ্যাড়াকলে’-এমন শিরোনামে প্রকাশ পেয়েছে গ্যাড়াকলের পোস্টার। এতে দেখা যায় সামিরা খান মাহিকে ধরে দাঁড়িয়ে আছেন ইন্তেখাব দিনার, তার দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। রাকায়েত রাব্বি পরিচালিত গ্যাড়াকল মুক্তি পাবে ১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

গ্যাড়াকলের গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক বেড়াতে যায়। সেখানে রিমির পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর সঙ্গে। তারা একে-অপরের কাছে আসতে থাকে। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কি সত্যি? সেটা জানা যাবে গ্যাড়াকল মুক্তির পর।

নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে গ্যাড়াকলের গল্পে। শিক্ষাজীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। ভালো লাগবে দর্শকদের।’

সামিরা খান মাহি বলেন, ‘গ্যাড়াকলে আমার চরিত্রটি একটু রহস্যময়। বেশির ভাগ সময় আমাকে দেখা যাবে ফ্যাশনেবল লুকে। অল্প সময়ের জন্য আমি আবার ভিন্ন লুকে হাজির হব। দর্শকেরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।’

এতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ প্রমুখ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে গ্যাড়াকলের চিত্রনাট্য রচনা করেছেন রাকায়েত রাব্বি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স