মাদাগাস্কারে রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী

বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন মাদাগাস্কারের সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে।

তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন তিনি।

এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়।

এদিকে, দেশ ছেড়ে পালানোর গুঞ্জনের মধ্যেই ফেসবুক লাইভে এসে ‘বিস্ফোরক মন্তব্য’ করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। জানিয়েছেন, তার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা এবং অভ্যুত্থানের আশঙ্কার কারণে তিনি বর্তমানে একটি ‘নিরাপদ স্থানে’ রয়েছেন।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

৫১ বছর বয়সী রাজোয়েলিনা তার অবস্থান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ফরাসি সামরিক প্লেনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে মাদাগাস্কারে ব্যাপক বিক্ষোভ চলছে।

ভাষণে তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যা ও অভ্যুত্থানের চেষ্টা চলছে। জীবন রক্ষার্থে আমাকে নিরাপদ স্থানে যেতে বাধ্য হতে হয়েছে। তিনি আরও যোগ করেন, এ সমস্যার একমাত্র সমাধান হলো দেশের বর্তমান সংবিধান মেনে চলা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর