চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহতরা সবাই জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থক।

আহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি মো. আমিনুল ইসলামের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে আব্দুস সালাম তুহিনের সমর্থকরা মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে এ বিষয়ে জানতে মো. আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার বলেন, সাবেক এমপি মো. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থকরা এলাকায় প্রচার-প্রচারণা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। এটি দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমি উপজেলা কমিটিকে নির্দেশ দিয়েছি বিষয়টি তদন্ত করে দেখার।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি মো. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ