রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

বিশাখাপত্তনমের গ্যালারিভরা দর্শককে নিস্তব্ধতায় ডোবালেন অ্যালিসা হিলি। তার ঝোড়ো ১৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে নারী ওয়ানডে ইতিহাসে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া।

নারী বিশ্বকাপে রোববার ৩৩১ রানের বিশাল লক্ষ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছে ৩ উইকেট আর ১ ওভার হাতে রেখেই। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় হারে সেমির স্বপ্নে বড় ধাক্কা খেলো স্বাগতিক ভারত।

দুই রাত আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫২ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল ভারত। এবার ৩৩০ রানের বিশাল স্কোরও রক্ষা করতে পারলো না হরমনপ্রীত কৌরের দল।

শেষ পর্যন্ত জয়ের ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এলিস পেরি, যিনি নিজের নারী আইপিএলের সতীর্থ স্নেহ রানার বল সোজা মাঠের বাইরে পাঠান।

অ্যালিসা হিলির ১৪২ রানের ইনিংসটিই জয় নিশ্চিত করে দেয় অস্ট্রেলিয়ার। ১০৭ বলের বিধ্বংসী ইনিংসে ২১টি চার আর ৩টি ছক্কা হাঁকান অসি অধিনায়ক।

আরেক ওপেনার ফোয়েবে লিচফিল্ড ৪০, অ্যাশলি গার্ডনার ৪৫ আর এলিসে পেরি ৪৭ করে অপরাজিত থাকেন।

এর আগে দুই ওপেনার প্রতিকা রাউল আর স্মৃতি মান্ধানা ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। প্রতিকা ৯৬ বলে ৭৫ আর মান্ধানা খেলেন ৬৬ বলে ৮০ রানের মারকুটে ইনিংস। এছাড়া হারলিন দেওল ৩৮, জেমিমাহ রদ্রিগেজ ৩৩ আর রিচা ঘোষ করেন ৩২ রান।

অস্ট্রেলিয়ার এনাবেল সাদারল্যান্ড ৪০ রানে শিকার করেন ৫ উইকেট।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প