নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া!

ভারতের গুজরাটের আহমেদাবাদে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে সর্বোচ্চ পুরস্কার জিতেছে কিরণ রাওয়ের সিনেমা ‘লাপতা লেডিজ’।জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার।

এদিন নজর কেড়েছেন আলিয়া ভাটও। ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী। এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সঙ্গে সঙ্গেই নিজের ক্যারিয়ারে এক নতুন ইতিহাস গড়েছেন আলিয়া। জিতে নিয়েছেন অভিনয় জীবনের ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

দুই প্রজন্মের অভিনেত্রী নূতন ও কাজলের রেকর্ডকে আলিয়া ছাপিয়ে গেছেন এই পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে। বলিউডের দুই কিংবদবন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার। আর এখানেই তাদের ছাপিয়ে গেছেন আলিয়া।

শুরুর দিকে এই পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিলেন মীনা কুমারী, ১৯৬৬ সালে ‘কাজল’ সিনেমার জন্য চতুর্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। তার সেই রেকর্ড ভাঙেন ১৯৭৯ সালের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর জন্য পঞ্চম জাতীয় পুরস্কার পেয়ে কিংবদন্তি অভিনেত্রী নূতন। পরবর্তীতে একই বিভাগে সমসংখ্যক পুরস্কার পেয়েছিলেন নব্বই দশকের অভিনেত্রী কাজল। পঞ্চম অ্যাওয়ার্ডটি তিনি জিতেছিলেন ২০১১ সালে ‘মাই নেম ইজ খান’ সিনেমার জন্য। এবার সেই সব রেকর্ড ভাঙলেন আলিয়া।

এদিকে এই তুলনাতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সামাজিকমাধ্যমে। অনেকেই বলেছেন ‘কাজল বা নূতনের থেকে বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আলিয়া পেতেই পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে আলিয়া ও তারা দু’জন সমকক্ষ। ’

কেউ আবার বলেছেন, ‘পাকাপাকিভাবে এই পুরস্কার আলিয়াকেই দেওয়া হোক। এটা তো এখন তার প্রাপ্য হয়ে গিয়েছে’, আবার কেউ বলেছেন, ‘কিংবদন্তি অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলে সবাই মীনা কুমারী, ওয়াহিদা রহমান বা নূতনের কথাই বলবেন। তারপরের প্রজন্মের অভিনেত্রী কাজল বা মাধুরী দীক্ষিতের কথাও বলতে পারেন কিন্তু কেউ আলিয়ার উদাহরণ দেবেন না। ’

বলে রাখা ভালো, এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ও ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে পাঁচবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। তবে এবারের পুরস্কার তার অভিনেত্রী জীবনের মুকুটে নয়া পালক যোগ করল তা বলাই যায়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর