বিশ্বকাপ বাছাই: ইউরোপ দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরে এলো জার্মানি

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে হেরে চমকে গিয়েছিল জার্মানিকে। তবে এরপর টানা দুই ম্যাচ জিতে আবারও ট্র্যাকে ফিরে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ৪-০ গোলের ব্যবধানে তারা হারিয়েছে লুক্সেমবার্গকে। এ জয়ে অধিনায়ক জশুয়া কিমিচ করেছেন দুটি গোল, বাকি দুটি এসেছে দলের সম্মিলিত আধিপত্যে— আর ১০ জন নিয়ে খেলা লুক্সেমবার্গ ছিল পুরোপুরি অসহায়।

গত মাসে স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয়ের পর কোচ হুলিয়ান নাগেলসম্যানের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছিল। জার্মানির হয়ে আগের ২৫ ম্যাচে মাত্র ১৩ জয় পাওয়া কোচের জন্য এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্ব র‍্যাংকিংয়ে ৯৬তম স্থানে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

১২তম মিনিটে বামপাশ থেকে নেওয়া ডেভিড রাউমের দারুণ ফ্রি-কিক পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে দিয়ে আসে প্রথম গোল। এরপরই লুক্সেমবার্গের ডিফেন্ডার ডার্ক কার্লসন হাতে বল স্পর্শ করলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে কিমিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর পুরো ম্যাচটাই ছিল জার্মানির নিয়ন্ত্রণে। বিরতির আগে নিক ওল্টেমাডে, রাউম, জোনাথন তাহ ও কিমিচ সবাই সুযোগ পেয়েছিলেন, তবে গোল পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) সের্গে জিনাব্রি করলেন দলের তৃতীয় গোল— করিম আদেয়েমির পাস কেটে নিতে গিয়ে বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে, আর সেটি কাজে লাগান জিনাব্রি।

৫০ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লুক্সেমবার্গ, আর সেখান থেকে কিমিচ কাছ থেকে ঠাণ্ডা মাথায় জালে পাঠান বল, স্কোরলাইন তখন ৪-০।

শেষদিকে ফ্লোরিয়ান ভার্টজ ফ্রি-কিকে পোস্টে আঘাত করেন এবং রিডলে বাকুর চমৎকার পাসেও সুযোগ হারান। পুরো ম্যাচে জার্মানি মোট ২৯টি শট নেয়, যা তাদের পূর্ণ আধিপত্যেরই প্রমাণ।

এই জয়ে জার্মানি ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে উঠে এসেছে গ্রুপ ‘এ’-এর শীর্ষে, আর নাগেলসম্যানও সাময়িক স্বস্তি পেয়েছেন একদম পরিপূর্ণ পারফরম্যান্সে। তবে সমান সংখ্যক পয়েন্ট নর্দান আয়ারল্যান্ড এবং স্লোভাকিয়ার। তবে গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে তারা।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প