পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২, আহত ৩০

পটুয়াখালী সদরে র‍্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই বছরের শিশু পিয়াম ও র‍্যাবের মিনিবাসচালক এএসআই আবদুল আলীম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে পটুয়াখালীমুখী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের বাস এবং বরিশাল থেকে কুয়াকাটাগামী র‍্যাব-৮ এর একটি মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু পিয়াম মারা যায় এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুল আলীম মারা যান।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন শিশু হাসপাতালে আসার আগেই মারা গেছে। তারপর আরও একজন মারা যান। গুরুতর আহতদের বরিশালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া বলেন, দুর্ঘটনার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২৯ জন আহত হয়ে এসেছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচসহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় পটুয়াখালীতে দুজন নিহত হয়েছেন।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, পটুয়াখালী সদর হাসপাতালে যে দুজন নিহত হয়েছে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ