যুক্তরাষ্ট্রে সিনেটে ইতিহাস গড়তে চান বাংলাদেশী-আমেরিকান কারিশমা মনজুর

নিউ হ্যাম্পশায়ার ষ্টেট থেখে যুক্তরাষ্ট্রে সিনেট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী-আমেরিকান কারিশমা মানজুর। নির্বাচিত হলে তিনিই হবেন বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম নারী এবং বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন সিনেটর। নিজের ফান্ডরাইজিং পেজে তিনি স্লোগান সংযুক্ত করেছেন। তাতে বলা হয়েছে, ‘আসুন জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করি এবং এমন একটি ভবিষ্যত গড়ে তুলি, যা আমাদের সবার জন্য কাজ করবে। একসঙ্গে আমরা নিউ হ্যাম্পশায়ারকে সামনে এগিয়ে নেবো।’ উল্লেখ্য, কারিশমা মানজুর একজন মেডিকেল সায়েন্টিস্ট এবং অলাভজনক নেতা। জীবন রক্ষাকারী মেডিকেল চিকিৎসায় তিনি কাজ করেছেন কমপক্ষে ২০ বছর। কিন্তু যখন তিনি দেখেছেন লাখ লাখ মানুষ বাঁচার জন্য লড়াই করছে, তখন তিনি সমস্যার আরো গভীরে দৃষ্টি দিয়েছেন। মানুষের এই লড়াই আকস্মিক নয়। এর কারণ, আইণ প্রণেতারা সম্পদশালী মুষ্টিমেয় কিছু মানুষের সেবা করেন। অন্যদিকে এত্ত এত্ত মার্কিনি বেতনের ওপর নির্ভর করে বেঁচে আছেন। এটা শুধু অন্যায়ই নয়, এটা আমেরিকানসুলভ নয়। এই ধারা অবশ্যই পরিবর্তন করতে হবে বলে তিনি মনে করেন। এ জন্যই তিনি যুক্তরাষ্ট্রে সিনেট নির্বাচন করছেন। তিনি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে, জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এবং মেডিকেল গবেষণায় যুক্তরাষ্ট্রকে সবার সামনে এগিয়ে রাখতে বৈজ্ঞানিক নেতৃত্ব দেবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর