কন্নড় সিনেমায় নিষিদ্ধ রাশমিকা, কী বলছেন অভিনেত্রী?

সিনেমায় অভিনয় শুরু করেন কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই। অথচ সে কন্নড় সিনেমাতেই এবার নিষিদ্ধ হলেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে নীরবতা ভেঙে এবার সে বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, কন্নড় ছাড়াও  হিন্দি, তেলুগু এবং তামিল সিনেমায় কাজ করছেন রাশমিকা।

বর্তমানে বলিউডে কাজের পরিধি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরেই কন্নড় সিনেমাতে দেখা যাচ্ছে না রাশমিকাকে। এ কারণেই গুঞ্জন ছড়িয়ে পড়ে কন্নড় সিনেমায় নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে রাশমিকার কাছে কিছু জানতে চাইলে অভিনেত্রী বলেন,

দেখুন, এখন পর্যন্ত আমাকে কেউ কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ করেনি।

রাশমিকা আরও বলেন,

কিছুদিন আগে কন্নড় সিনেমা ‘কান্তারা: চ্যাপটার ১’মুক্তি পেয়েছে। ব্যস্ততার কারণে সে সিনেমা প্রথম কয়েক দিনে দেখতে পারিনি। তবে পরে সময় করে সিনেমাটি দেখেছি। ভালো লেগেছে। সিনেমার নির্মাতাকে মেসেজ করে জানাই। তারাও মেসেজের উত্তরে ধন্যবাদ জানায়।

এরপরই আফসোস করে অভিনেত্রী বলেন,

ব্যক্তিগত মেসেজ ক্যামেরার সামনে আনতে অভ্যস্ত নই। যে কারণে ইন্ডাস্ট্রির ভেতরে কি হচ্ছে সেটা সাধারণ মানুষ জানে না। তাই গুঞ্জনের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন  রাশমিকা মন্দনা। গত ৩ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করেন নতুন এ জুটি। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন এ দুই সেলিব্রেটি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর