ওমর হাশেমের জানাজায় হাজারো মানুষের ভিড়

মিশরের আল-আজহার মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট আলেম, মিশরের সিনিয়র আলেম পরিষদের সদস্য ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আহমেদ ওমর হাশেমের জানাজা।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ জানাজায় আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আত-তাইয়েব, আল-আজহারের উপ-ইমাম ড. মুহাম্মদ আদ-দুইনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালামা জুমা দাউদ, প্রখ্যাত আলেম ও সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ড. ওসামা আল-আযহারি, বর্তমান গ্র্যান্ড মুফতি ড. নাজির আয়্যাদ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিদকি সুবহি, সাবেক উপাচার্য ড. ওসামা আল-আবদ, উপ-উপাচার্য ড. মাহমুদ সিদ্দিক ও ড. রমজান আস-সাওয়ি, আল-আজহার ইনস্টিটিউট বিভাগের প্রধান শেখ আইমান আবদুল গনি, ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. মুহাম্মদ আল-জুন্দি, সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার জুমা, সাবেক গ্র্যান্ড মুফতি ড. শাওকি আল্লাম, সুফি তরিকার প্রধান শেখ আবদুল হাদি আল-কাসাবি, সায়্যিদ মাহমুদ আশ-শরীফসহ অসংখ্য আলেম, বিশ্ববিদ্যালয়ের ডিন এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, আজহারের কর্মকর্তাসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিদায় জানান প্রয়াত এই মহান আলেমকে শেষ শ্রদ্ধা জানান।

১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি মিশরের আশ-শারকিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন ড. আহমেদ ওমর হাশেম। তিনি ১৯৬১ সালে আল-আজহারের উসূলুদ্দিন অনুষদ থেকে স্নাতক, ১৯৬৭ সালে হাদিস ও হাদিসবিদ্যায় স্নাতকোত্তর এবং ১৯৬৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

দীর্ঘ কর্মজীবনে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ বহু আরব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। পাশাপাশি তিনি সিনিয়র আলেম পরিষদ, ইসলামিক রিসার্চ একাডেমি এবং সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের সদস্য ছিলেন।

হাদিস ও সুন্নাহ্‌ বিষয়ে তার গবেষণা, সম্পাদনা ও রচনাকর্ম আরব ও ইসলামী জগতে অনন্য অবদান হিসেবে বিবেচিত হয়। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে তার গবেষণা প্রকাশিত হয়েছে।

২০১২ সালে (১৪৩৩ হিজরি) সিনিয়র আলেম পরিষদ পুনর্গঠিত হলে তিনি প্রথম দিককার সদস্যদের একজন হিসেবে নির্বাচিত হন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর