মিয়ানমারে বৌদ্ধ উৎসবে প্যারাগ্লাইডার থেকে বোমা হামলায় নিহত ২৪

মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৭ জন। উৎসব চলাকালীন প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা ফেলা হয় বলে জানান নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের এক মুখপাত্র। খবর বিবিসি, আল জাজিরা। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে দুদফায় এই হামলা চালানো হয়। সেখানকার স্থানীয় লোকজন বৌদ্ধ উৎসব উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সমবেত হয়েছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিয়ানমার বিষয়ক গবেষক জো ফ্রিম্যান বলেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান সহিংসতার এটাই সর্বশেষ উদাহরণ। তথাকথিত নির্বাচনের আগে সেনাবাহিনী তাদের ক্ষমতা পোক্ত করতে আরও নির্মম অভিযান শুরু করেছে।

থাইল্যান্ডভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম দ্য ইররাওয়াডি জানিয়েছে, চাউং-উ এলাকায় স্থানীয় সময় রাত ৮টা এবং ১১টার দিকে দুই দফা আক্রমণে ২০ থেকে ৩২ জন নিহত হন এবং আরও বহু মানুষ আহত হন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্যমতে, মোটরচালিত প্যারাগ্লাইডার ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ মিয়ানমার সেনাবাহিনীর পরিচিত কৌশল।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। সেনা নেতৃত্বাধীন সরকার, জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও বিরোধী সংগঠনের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত ৭৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ৩০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সেনাবাহিনী দেশটির মাত্র ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, বাকি অংশ সশস্ত্র গোষ্ঠী বা বিভিন্ন শক্তির মধ্যে বিভক্ত। জুলাইয়ে সামরিক সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করে বছরের শেষে নির্বাচন ঘোষণার পরও জাপানসহ অনেক দেশ বলছে, শান্তি প্রক্রিয়া ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।

অ্যামনেস্টির ফ্রিম্যান আন্তর্জাতিক সংস্থা আসিয়ান ও জাতিসংঘকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসিয়ানকে তাদের ব্যর্থ নীতিমালা পর্যালোচনা করে জান্তার ওপর চাপ বাড়াতে হবে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও মিয়ানমারের পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেরণ করার আহ্বান জানানো হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের