বাসচাপায় হেফাজত নেতা নিহত চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মো. সোহেল চৌধুরী নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) শান্তিরদ্বীপ এলাকায় বাসচাপায় সোহেল চৌধুরী নিহত হন। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে এজাহার গ্রহণে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধ চলছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ