বাসচাপায় হেফাজত নেতা নিহত: ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

চট্টগ্রামের হাটহাজারীতে ক্ষতিপূরণের আশ্বাসে ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাটহাজারী থানায় দুই পক্ষের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

জানা যায়, সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা ও বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, দুই পক্ষের সমঝোতায় বৈঠক শেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গাড়িচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর (৫০) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেন তারা।

সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ