খাগড়াছড়িতে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-কর্মবিরতি

পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবিতে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। ‘সাংবাদিকদের নিরাপত্তা চাই, স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’স্লোগানে বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচি করেন তারা।

খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে ৪ দফা দাবি তুলে ধরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।

এসময় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রু মারমা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জ্যাক ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকিসহ পেশাগত দায়িত্ব পালনকালে নানা ধরনের বাধার ঘটনা বাড়ছে। যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা বিপন্ন হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা, হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা