জর্দি আলবার বিদায়ে আবেগঘন বার্তা মেসি-নেইমারের

ইন্টার মিয়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা ২০২৫ মেজর লিগ সকার মৌসুমের শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি আবেগী হয়ে পড়েছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন নেইমার-সুয়ারেজও।

আলবা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এর পরপরই মেসি মন্তব্য করেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসাথে খেলার পর বাম দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে।’

মেসি আরও যোগ করেন, ‘এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য। এখন কে আমাকে এমন পাস দেবে?’

মেসি ও আলবা প্রথম একসাথে খেলেন বার্সেলোনায়। যেখানে তারা একসাথে জিতেছেন পাঁচটি লা লিগা শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং পাঁচটি কোপা দেল রে ট্রফি। পরবর্তীতে ২০২৩ সালে তারা একসাথে ইন্টার মিয়ামিতে যোগ দেন।

মিয়ামিতে ইতিহাস গড়েন এই যুগল। ২০২৩ সালে লিগস কাপ ও ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতেন এবং এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়েন। সর্বশেষ ৪ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে আলবার গোলে সহায়তা করেন মেসি।

এ পর্যন্ত ক্যারিয়ারে আলবা মেসিকে ৩৩টি অ্যাসিস্ট দিয়েছেন, যা মেসির ক্যারিয়ারে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শুধুমাত্র লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেস (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)।

মেসি আগামী ২০২৬ মৌসুমে তার দুই দীর্ঘদিনের সতীর্থ সের্জিও বুসকেতস ও জর্দি আলবা ছাড়াই খেলতে নামবেন। যদিও তার বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা। তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, মেসি খুব শিগগিরই ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করতে চলেছেন।

আলবার অবসরের পর দিনভর শত শত শুভেচ্ছা ও শ্রদ্ধাবার্তা আসে তার প্রতি। সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার ও সুয়ারেজ (তিনিও এখন ইন্টার মিয়ামিতে) ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন।

উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ লিখেছেন, ‘ভাই, কী বলব জানি না! তুমি অসাধারণ। যা বাকি আছে, উপভোগ করো।’

সান্তোসের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার মন্তব্য করেন, ‘তুমি বিশাল এক খেলোয়াড়, ভাই। বড় আলিঙ্গন, ফোলেতি!’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর