‘সোলজার’ সিনেমা নিয়ে যে বার্তা দিলেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমার কাজ শুরুর কথা এরই মধ্যে সবাই জেনে গেছে। আজ (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে প্রথম ট্রেলার প্রকাশ হয়েছে। এর অপেক্ষায় ছিলেন শাকিব অনুরাগীরা। কারণ আগেই জানানো হয়েছিল আজ আসছে ঢালিউড কিং খানের ‘সোলজার’ সিনেমার ফার্স্ট ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম ঝলক।

মাত্র ৩৪ সেকেন্ড সময়সীমার ট্রেলারে শুরুতেই দেওয়া হয় বাংলাদেশের দুর্নীতি, সিন্ডিকেটের ভয়াবহতার আভাস। পাশাপাশি ভেসে ওঠে জাতীয় পতাকা। সঙ্গে দেশের পরিচিতিমূলক কিছু স্থাপনা। অন্যদিকে প্রতিশোধের বার্তা দেওয়া হয়। এসব দেখে মনে হচ্ছে সিনেমাটিতে শাকিব খান একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নামবেন।

ট্রেলারটিতে সশরীরে দেখা দেননি শাকিব। একটি মোশন পোস্টারের মাধ্যমে তার উপস্থিতি বোঝানো হয়েছে। ট্রেলারে শেষ দিকে ভেসে আসে শাকিবের জাদুময় কণ্ঠ। তিনি প্রশ্ন করেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থা ‘সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স’র ফেসবুক পেজে শাকিবের অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সবার মন্তব্য দেখে বোঝা যাচ্ছে সবাই ট্রেলারটি পছন্দ করেছে। ট্রেলারটি শাকিবের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর ৩০০ ফুট এলাকায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গুঞ্জন উঠেছে, তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর