নারী বিশ্বকাপ ক্রিকেট নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার

আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেটাররা। হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সেই দলটিই নিউজিল্যান্ডকে পেয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটালো। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউই নারীদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। প্রোটিয়াদরে প্রথম জয় হলেও, নিউজিল্যান্ডের এটা দ্বিতীয় হার।

বল হাতে ননকুলুলেকো এমলাবা এবং ব্যাট হাতে তাজমিন ব্রিটস ও সুনে লুয়েসের অসাধারণ পারফরম্যান্সের কাছেই রীতিমত বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। ননকুলুলেকো নেন ৪ উইকেট। অসাধারণ সেঞ্চুরি উপহার দেন তাজমিন ব্রিটস।

ইন্দোরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়। অধিনায়ক সোফি ডিভাইন খেলেন ৮৫ রানের দারুণ একটি ইনিংস। তার সঙ্গে ব্রুক হ্যালিডের ৩৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস ছিল উল্লেখযোগ্য।

কিন্তু এমলাবার ঘূর্ণি আক্রমণে হঠাৎ ধসে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ। এমলাবা ৪০ রানে ৪ উইকেট নিয়ে মূল ধাক্কা দেন, আর শেষ দিকে আয়াবোঙ্গা খাকা শিকার করেন টেলএন্ডারদের।

জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৪০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের নায়ক ছিলেণ তাজমিন ব্রিটস। ৯৬ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। এটি ২০২৫ সালে তার পঞ্চম সেঞ্চুরি, যা নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ। ব্রিটসের সঙ্গে সুনে লুয়েস গড়েন ১৪৪ রানের জুটি। লুয়েস শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। সুজি বেটস টানা দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই আউট হন। এরপর মেলি কের (২৩) এবং প্লিমারের (৩১) ধীর ব্যাটিং দলকে চাপে ফেলে। যদিও ডিভাইন (৮৫) ও হ্যালিডে (৪৫) ইনিংস মেরামতের চেষ্টা করেন, এমলাবা ও খাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত স্বল্প রানে থেমে যায় কিউই ইনিংস।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াল আগের ম্যাচের লজ্জাজনক হারের পর। আগামী বৃহস্পতিবার তারা খেলবে স্বাগতিক ও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের বিপক্ষে, ভিশাখাপত্মনমে। আর নিউজিল্যান্ড একই দিনে মুখোমুখি হবে বাংলাদেশের, গুয়াহাটিতে।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড: ২৩১, ৪৭.৫ ওভার (ডিভাইন ৮৫, হ্যালিডে ৪৫; এমলাবা ৪/৪০)।
দক্ষিণ আফ্রিকা: ২৩২/৪, ৪০.৫ (ব্রিটস ১০১, লুয়েস ৮১*; মেলি কের ২/৬২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী, প্লেয়ার অফ দ্য ম্যাচ: তাজমিন ব্রিটস।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর