সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবারাকোন্ডা

সড়ক দুর্ঘটনার শিকার দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির তেলেঙ্গানা রাজ্যে। সেসময় গাড়িতে ছিলেন তার পরিবারের সদস্যরাও। জানা গেছে, একটি জিপ গাড়ির সঙ্গে ধাক্কা খায় বিজয়দের বহনকারী গাড়ি।

দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিজয়ের ক্ষতিগ্রস্ত গাড়ির বেহাল দশা দৃশ্যমান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে এই ঘটনা ঘটে। এ সময় বিজয় তার পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। ঘটনায় তিনি বা তার পরিবারের কেউ আহত হননি।

বিজয় অক্ষত রয়েছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন তার অনুরাগীরা। বিজয়ও তাদের উদ্দেশ্যে নিজের আপডেট পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি। বাড়িতে ফিরেছি। মাথা ব্যথা, তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে আংটিবদল করেছেন বিজয় দেবেরাকোন্ডা। সেখবরের রেশ না কাটতেই এলো এই ভয়ানক খবর। এমন পরিস্থিতিতে অনুরাগীরা হতবাক হয়ে পড়েছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর