বৈধ পথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, তৃতীয় স্থানে মালয়েশিয়া

বৈধ পথে দেশে টাকা পাঠাতে মালয়েশিয়ার বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে প্রবাসীদের ভিড় দিন দিন বাড়ছে। বিশেষ করে সরকারি ছুটির দিনে এক্সচেঞ্জ হাউজগুলোতে প্রবাসীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়া প্রবাসীরা বৈধ পথে দেশে পাঠিয়েছেন প্রায় ২৭৬.৩৮ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের আগস্ট মাসের তুলনায় প্রায় ৮.৫ শতাংশ বেশি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র শীর্ষ দুই স্থানে থাকলেও, মালয়েশিয়া থেকে পাঠানো রেমিট্যান্স প্রবাহ ক্রমেই শক্তিশালী হয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা বলেন, সরকার ঘোষিত প্রণোদনা, ব্যাংকগুলোর দ্রুত সেবা এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির কারণে হুন্ডির পরিবর্তে বৈধ পথে টাকা পাঠানো উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়মিতভাবে দেশে টাকা পাঠাচ্ছেন, যা বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আসা রেমিট্যান্স গ্রামীণ অর্থনীতিকে চাঙা করছে। শিক্ষায় বিনিয়োগ, পারিবারিক ব্যয় নির্বাহ এবং ক্ষুদ্র ব্যবসায় পুঁজি গঠনে এই অর্থ প্রত্যক্ষ ভূমিকা রাখছে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় নির্বাহে দেশের অর্থনীতি চাপমুক্ত থাকবে।

এনবিএল মানি ট্রান্সফারের সিস্টেম অ্যানালিস্ট ও ম্যানেজার মোহাম্মদ শামসুদ্দীন এনাম বলেন, ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেনের সুবিধা থাকায় এখন বৈধ পথে টাকা পাঠানো অনেক বেশি সহজ ও নিরাপদ হয়ে উঠেছে।

এদিকে মালয়েশিয়া প্রবাসী সোহাগ মিয়া ও মোহাম্মদ জাকির হোসেনের মতে, নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে হলে সরকারকেও প্রবাসীদের দাবি পূরণে এগিয়ে আসতে হবে। তাদের মতে, বর্তমানে রেমিট্যান্স প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে ৫ শতাংশ করা উচিত।

প্রবাসীরা বলছেন, সরকার যদি অন্য খাতে ১০ শতাংশ লাভের আশায় বছরে ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারে, তবে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে ৫ শতাংশ প্রণোদনা দিলে সরকারের ক্ষতি হবে না, বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে।

বিশ্লেষকরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে দেশের ডলার সংকট কাটবে এবং অর্থনীতি আরও চাঙা হবে। প্রবাসীদের সচেতনতা ও সরকারের সহায়ক নীতি একসঙ্গে কাজ করলে আগামীতে আরও ইতিবাচক ফল আসবে বলে তারা আশা করছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প