ফ্লপ ‘ওয়ার টু’ নিয়ে যা বললেন হৃতিক রোশন

বলিউড অভিনেতা হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। এ সিনেমাটি মুক্তির পর থেকেই এর ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই প্রসঙ্গে কথা বললেন অভিনেতা। জানালেন সিনেমাটি করার সময় তার পরিস্থিতির কথা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার অনুভূতির কথা জানিয়ে হৃতিক রোশন লিখেছেন—‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এ চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

তিনি বলেন, এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।

হৃতিক রোশনের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন। ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।  তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ