যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ধ্বংস হবে, পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করে তবে তা মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস করবে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক মিসাইল দেয়, তবে এটি আমাদের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে — অন্তত সম্প্রতি যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছিল, তাও মুছে যাবে।

তিনি আরও বলেন, এই অস্ত্র ব্যবহার মানেই হবে সংঘাতের এক নতুন, আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করা — যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও নতুন উত্তেজনায় ঠেলে দেবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে ইঙ্গিত দেন, ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র দীর্ঘপাল্লার টমাহক মিসাইল সরবরাহের বিষয়টি বিবেচনা করছে, যা রাশিয়ার রাজধানী মস্কোসহ গভীর অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, টমাহক মজুতের সীমাবদ্ধতা ও নৌবাহিনীর অগ্রাধিকারের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।

টমাহক ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার— অর্থাৎ ইউক্রেনের হাতে এ অস্ত্র এলে পুরো ইউরোপীয় অঞ্চলের দিকে থাকা রাশিয়ার ও ক্রেমলিন পর্যন্ত হামলার আওতায় চলে আসবে।

পুতিন দাবি করেছেন, টমাহক মিসাইল ব্যবহার সম্ভব নয় মার্কিন সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণ ছাড়া। সুতরাং, এই অস্ত্র সরবরাহ মানেই হবে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া।

তিনি আরও বলেন, রাশিয়া এই মিসাইল প্রতিহত করতে সক্ষম এবং এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ করে দেবে।

মাত্র দুই মাস আগে আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের পর, অনেকেই আশা করেছিলেন শান্তি আলোচনায় অগ্রগতি আসবে। কিন্তু বর্তমানে রাশিয়ার অগ্রযাত্রা, নাটো আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ এবং এখন টমাহক বিতর্ক — সব মিলিয়ে রুশ-মার্কিন সম্পর্ক আবারও সংকটের মুখে।

ট্রাম্প সম্প্রতি পুতিনের সমালোচনা করে বলেন, রাশিয়া কাগুজে বাঘ, কারণ তারা ইউক্রেনকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। পাল্টা জবাবে পুতিন প্রশ্ন তোলেন, তাহলে কি ন্যাটোই আসল কাগুজে বাঘ নয়, যারা রাশিয়াকে থামাতে পারেনি?

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর