জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের টকশো ‘ফেস দ্য নেশন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

রুবিও বলেন, আমার মনে হয়, ইসরায়েলসহ সবাই একমত যে বোমা হামলার মধ্যেই জিম্মি মুক্তি সম্ভব নয়। যুদ্ধ চলাকালীন সময়ে এমন কিছু সম্ভব হবে না। তাই হামলা বন্ধ করতেই হবে।

একই দিনে সিএনএনের এক প্রতিবেদকের সঙ্গে টেক্সট বার্তায় আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন।

রোববার মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে ইসরায়েল ও হামাসের আলোচনার কথা রয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি ‘কয়েক দিনের মধ্যেই’ সম্ভব হতে পারে।

এই কূটনৈতিক উদ্যোগটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় রোডম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর। এই পরিকল্পনা অনুযায়ী, গাজায় আটক ইসরায়েলিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

রুবিও রোববার আরও কয়েকটি মার্কিন টকশোতেও অংশ নেন, যেখানে তিনি গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, জিম্মিদের মুক্তির পথে এখনো কিছু লজিস্টিক (প্রায়োগিক) জটিলতা রয়েছে, যেগুলো সমাধান করা জরুরি।

তবে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ আরও কঠিন হবে। তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে হামাসবিহীন নতুন প্রশাসন গঠন করা সম্ভব নয়। এতে সময় লাগবে।

অন্যদিকে, ট্রাম্প সিএনএনকে জানিয়েছেন, হামাস সত্যিই শান্তিতে রাজি কিনা সে বিষয়ে ‘খুব শিগগিরই’ পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি হামাস ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে তারা সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে!

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর