১৪৪ রান করলেই আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পালা। সে লক্ষ্যে টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। অর্থ্যাৎ এই ১৪৪ রান করতে পারলেই রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করতে পারবে জাকের আলী অনিক অ্যান্ড কোং।

টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ১২ রানে এবং ইবরাহিম জাদরান ৭ রানে উইকেট হারান। এরপর সেদিকুল্লাহ অটল ও ওয়াফিউল্লাহ তারাখিল হাল ধরার চেষ্টা করেন। ওয়াফিউল্লাহ ১১ রান করে এবং সেদিকুল্লাহ অটল আউট হন ২৮ রান করে।

দারবিশ রাসুলি সর্বোচ্চ ৩২ রান করে আউট হন। আজমত উল্লাহ ওমরজাই ৩ রানে,মোহাম্মদ নবি ১ রানে, রশিদ খান ১২ রানে এবং আবদুল্লাহ আহমদজাই আউট হন শূন্য রানে। মুজিব-উর রহমান অপরাজিত ২৩ রান না করলে অনেক আগেই প্যাকেট হয়ে যেতো আফগানরা। ২ রানে অপরাজিত থাকেন বশির আহমাদ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। শরিফুল ও রিশাদ নেন ১টি করে উইকেট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর