মানিকগঞ্জের খালে কুমির আতঙ্ক

মানিকগঞ্জের পদ্মা নদী সংলগ্ন একটি খালে কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। খালটি সদর উপজেলার চর বংখুরি গ্রাম হয়ে হরিরামপুর উপজেলার ধুলশুড়া-বোয়ালী মধ্য দিয়ে প্রবাহিত।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন খালের পানিতে কুমির দেখা যাচ্ছে। এ কারণে এলাকার মানুষ ভয়ে খালের আশপাশে কেউ আসে না। এমনকি স্থানীয় জেলেরা মাছ শিকার করতেও আসেন না কুমিরের ভয়ে।

সরেজমিনে দেখা যায়, খালের পানিতে কুমিরের দেখা যাওয়ায় জেলেরা ভয়ে মাছ ধরতে যাচ্ছেন না। শুধু তাই নয়, খাল ঘেঁষে গড়ে ওঠা বাড়িঘরের বাসিন্দারা গোসল, কাপড় ধোয়া ও গৃহস্থালির কাজে এ খালের পানির ওপর নির্ভরশীল। কিন্তু কুমির আতঙ্কে অনেকে খালে নামা বন্ধ করে দিয়েছেন।

চর বংখুরি গ্রামের মাজেদা বলেন, সকালে পানি আনতে গিয়ে একটা কুমির খুব কাছে চলে আসে। আমার দিকে তেড়ে আসতে দেখে দৌড়ে দূরে চলে যাই। পরে দেখি কুমিরটা পাশের একটা হাঁসকে ধরে নিয়ে যায়।

রংখুরি গ্রামের নুরুল ইসলাম বলেন, আমরা শুনেছি খালটিতে মাঝে মধ্যে কুমির দেখা যায়। এ বছর হঠাৎ করে এ কুমিরের দেখা মিলছে। আমরা এর আগে কখনো এ খালে কুমির দেখিনি। হয়তো খালটি পদ্মা নদীর পাশে হওয়ায় কুমিরটি চলে এসেছে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন, কুমিরের বিষয়ে বন বিভাগকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর