একপ্রান্ত আগলে অবিশ্বাস্য সেঞ্চুরি মার্শের, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ব্যতিক্রম শুধু অধিনায়ক মিচেল মার্শ। ওপেনিংয়ে নেমে একটা প্রান্ত আগে হার না মানা সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

বলতে গেলে মার্শের একক পারফরম্যান্সে ভর করেই নাটকীয় এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে মার্শের দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিল অসিরা। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষটি জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

লক্ষ্য ছিল ১৫৭ রানের। মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই দশের নিচে আউট হয়ে যান। স্কোরকার্ডটা লাগছিল মোবাইল নম্বরের মতো। কিন্তু ওপেনার মার্শ হার মানেননি। ৫০ বলে সেঞ্চুরি হাঁকান।

৫২ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মার্শ। টি-টোয়েন্টিতে এটি আবার ছিল তার প্রথম সেঞ্চুরি। ফলে জিমি নিশামের দুর্দান্ত বোলিং (৪/২৬) গেছে বিফলে।

এর আগে টিম শেইফার্টের ৩৫ বলে ৪৮, মাইকেল ব্রেসওয়েলের ২২ বলে ২৬ আর জিমি নিশামের ১৮ বলে ২৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা