ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস হারের লজ্জাই দিলো ভারত

পরিণতিটা অনুমিতই ছিল। যেন কেবল আনুষ্ঠানিকতা শেষ করলো ভারত। আহমেদাবাদ টেস্টে ইনিংস হারের লজ্জাতেই ডুবলো ওয়েস্ট ইন্ডিজ। ভারত জিতেছে এক ইনিংস এবং ১৪০ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লোকেশ রাহুল, ধ্রুব জুরেল আর রবীন্দ্র জাদেজার তিন সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। তখনই বলতে গেলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে।

শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৪৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অলিক আথানাজে। জাস্টিন গ্রেভসের ব্যাট থেকে আসে ২৫ রান।

দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ৪টি আর মোহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৪.১ ওভারে ১৬২/১০ (জাস্টিন গ্রেভস ৩২, শাই হোপ ২৬; মোহাম্মদ সিরাজ ৪/৪০, জাসপ্রিত বুমরাহ ৩/৪২)

ভারত প্রথম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ ডি. (ধ্রুব জুরেল ১২৫, রবীন্দ্র জাদেজা ১০৪*, লোকেশ রাহুল ১০০; রস্টন চেজ ২/৯০)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৪৫.১ ওভারে ১৪৬/১০ (অলিক আথানাজে ৩৮, জাস্টিন গ্রেভস ২৫; রবীন্দ্র জাদেজা ৪/৫৪, মোহাম্মদ সিরাজ ৩/৩১)

ফল: ভারত এক ইনিংস এবং ১৪০ রানে জয়ী।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর