মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ 

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-জাহিদুল ইসলাম (৩৭), বাদশা (২৭), স্বাধীন (২৩),  আলাউদ্দিন (৪৬), শিপন (২৭), রাসেল (২৪), সম্রাট (২৬), মিরাজ ইকবাল প্রিন্স (২৬), ফজলে রাব্বি রিফাত (২০), শাহ আলম (৩০), সিয়াম (২০), ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪) ।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিগনেচার কার্ড, ২১টি ইয়াবা, ৬৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২২০০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলামসহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ