গাজার দায়িত্ব হস্তান্তর এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর হামাস তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটি জানিয়েছে, তারা গাজা উপত্যকার দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে হস্তান্তর করতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। খবর আল জাজিরার।

তবে তারা নিরস্ত্রীকরণের বিষয়টি নিয়ে কিছু জানায়নি। তারা বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ‌‌‘অবিলম্বে শান্তি আলোচনায়’ যেতে চায় তারা।

হামাসের বিবৃতির পর এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, অভূতপূর্ব উন্নয়ন এবং সতর্ক করে দিয়েছেন যে, চূড়ান্ত কথা সুনির্দিষ্টভাবে বলা গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও বলেছেন যে তিনি বিশ্বাস করেন হামাস একটি ‘স্থায়ী শান্তি’র জন্য প্রস্তুত। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গাজার চিকিৎসা সূত্র অনুসারে, ইসরায়েল গাজায় তাদের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, শুক্রবার গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৬ হাজার ২৮৮ জন নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার এবং দেশটির রাজনৈতিক নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্মি রেডিও জানিয়েছে যে, স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন সেখানে রাজনৈতিক নেতারা ‘অভিযান ‌ন্যূনতম’ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর