দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরছেন রোহিত-কোহলি

দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুজনকেই দলে রাখা হচ্ছে বলে জানা গেছে। শনিবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে।

গত ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর ভারতীয় জার্সি গায়ে নামেননি রোহিত-কোহলি। এর মধ্যে দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন এবং সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। ফলে ওয়ানডেই এখন তাদের একমাত্র আন্তর্জাতিক ফরম্যাট।

ওয়ানডে দলে ফিরলেও রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে নির্বাচকদের বিশেষ বৈঠকে আলোচনা হওয়ার কথা। জানা গেছে, এ বিষয়ে রোহিতের সঙ্গেও সরাসরি কথা বলবেন তারা। এরই মধ্যে বেঙ্গালুরুর বোর্ড অব কন্ট্রোলের এক্সেলেন্স সেন্টারে ফিটনেস টেস্ট উতরে গেছেন রোহিত।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সেই তালিকায় আছেন শ্রেয়াস আইয়ার, যিনি ওই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া জসশ্বী জয়সওয়ালও ওয়ানডে দলে জায়গা পেতে পারেন। নির্বাচকদের আলোচনায় আছেন অভিষেক শর্মাও, যিনি বর্তমানে টি-টোয়েন্টি সার্কিটের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার হিসেবে পরিচিত।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে পার্থে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে সিডনিতে।

এরপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প