ফরিদপুরে রাতভর ইলিশ মেলায় মানুষের ঢল

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গায় রাতভর চলেছে ইলিশ মেলা। মেলা ঘিরে ইলিশ কিনতে ভাঙ্গাসহ আশপাশের কয়েক উপজেলার হাজারো মানুষ সেখানে ভিড় জমায়।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে এ মেলা।

স্থানীয় ও আড়তদার সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তাই প্রতিবছরের মতো এবারও নিষেধাজ্ঞার আগমুহূর্তে ইলিশের মেলা বসে। স্থানীয় ছাড়াও আশপাশের লোকজন ইলিশ কিনতে জড়ো হন মেলায়। বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম হওয়ায় পছন্দের ইলিশ কিনে খুশি ক্রেতারা।

তবে তুলনামূলক এবার ইলিশের আমদানি কম হলেও দাম খুব একটা বাড়েনি। মেলায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২ হাজার থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয় কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায়, আর ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ৫৫০ থেকে ৬০০ টাকায়।

সোহাগ মাতুব্বর নামের এক ক্রেতা বলেন, প্রতিবছর নিষেধাজ্ঞার আগের রাতে এ মেলা বসে। প্রায় মাস খানেক বেচাকেনা বন্ধ থাকবে। তাই কম দামে মাছ কিনতে হাজারো মানুষ ভিড় জমায়। দাম কমের কারণে পরিবারের জন্য বেশ কয়েক কেজি ইলিশ মাছ কিনে রেখেছি।

আরেক ক্রেতা মান্নান মাতুব্বর বলেন, সন্ধ্যার পর থেকে শুরু হয় এ মেলা। চলে গভীর রাত পর্যন্ত। অনেকের মতো বেশ কয়েক কেজি কিনে রাখলাম। বাজারের চেয়ে একশো থেকে দুইশো টাকা কম দামে বিক্রি হয়েছে রুপালি ইলিশ।

মাছ ব্যবসায়ী রুস্তম আলী বলেন, প্রতি বছর একবারই এই ইলিশ মেলা বসে। মেলায় রাতভর চলে রুপালি ইলিশের বেচাকেনা। এবার এক রাতের এ মেলায় অন্তত ৮০ থেকে ১০০ টন ইলিশ কেনাবেচা হয়েছে। মাছের আমদানি থেকে ক্রেতার সংখ্যা বেশি ছিল।

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় শেষ দিনে বসে ইলিশ মাছের মেলা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর