বৈরী আবহাওয়ায় দুদিন সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে দ্বীপের স্লুইস গেট বন্ধ রাখায় দেড় শতাধিক বাড়িঘর পানিবন্দি হয়ে পড়েছিল। পরে ভাটা হলে পানি নামতে শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আলম মেম্বার জানান, দুদিন টানা ভারী বৃষ্টি হলে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব-পশ্চিম ও মাঝেরপাড়া এবং নজরুলপাড়া এবং কোনাপাড়া পানি জমে প্রায় এক-দেড় শতাধিক বাড়িঘরের লোকজন পানিবন্দি হয়ে পড়েছিল। বৃহস্পতিবার দুপুরের পর ভাটা শুরু হলে পানি আস্তে আস্তে নামতে শুরু করে।

তিনি আরও জানান, সেন্টমার্টিন দ্বীপের একমাত্র মেইন স্লুইস গেট ও পাঁচটি কালভার্ট সংস্কার না হওয়ার কারণে পানি জমে গেলে সেগুলো দ্রুত সাগরে নেমে যেতে পারে না। দ্বীপে ভারী বৃষ্টি হলে এবং কোনো বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ের ধাক্কায় পানি ঢুকলে তা সহজে দ্বীপ থেকে নেমে যেতে পারে না। স্লুইস গেট ও কালভার্টগুলো জরুরি সংস্কার করা প্রয়োজন। তা নাহলে এ সমস্যা থেকে যাবে।

সেন্টমার্টিনের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৈরী আবহাওয়া খারাপ দেখা দিলে সাগর উত্তাল থাকায় ১ অক্টোবর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ করে উপজেলা প্রশাসন। সেজন্য আপাতত এ নৌপথে নৌযান চলাচল বন্ধ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, ভারী বৃষ্টি ও সাগর উত্তালের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।

তিনি আরও জানান, ভারী বৃষ্টি দ্বীপের কয়েকটি গ্রামে পানি জমে গিয়ে কিছু ঘরবাড়ি পানিবন্দি হয়। জোয়ারের পানি নেমে গিয়ে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করছে। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের