সুমুদ ফ্লোটিলার সবশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেলো

ইসরায়েল জানিয়েছে, গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই তাদের নৌবাহিনী আটক করেছে। কেবল একটি জাহাজ ‘মেরিনেট’ এখনো চলাচল করছে বলে অনলাইনে ট্র্যাক করা গেছে।

ফ্লোটিলার সংগঠক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক লাইভস্ট্রিমে জানায়, মেরিনেট এখনো শক্তভাবে চলছে, তবে সেটি মিশরের উপকূলের সমান্তরাল দূরে অবস্থান করছে।

এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার এই অভিযানকে উসকানি আখ্যা দিয়ে বলেছে, যাত্রীদের সবাই নিরাপদে আছে এবং তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে।

প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মী (যাদের মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গও ছিলেন) বুধবার রাতে গাজার উপকূল থেকে প্রায় ৭৫ মাইল দূরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন।

ফ্লোটিলার লক্ষ্য ছিল প্রতীকী মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানো এবং একটি সমুদ্রপথ করিডর প্রতিষ্ঠা করা। আটকদের মধ্যে থানবার্গকেও দেখা গেছে, যাকে ইসরায়েলি সেনারা ঘিরে রেখেছিল। আটক হওয়ার আগে তিনি ভিডিওতে বলেন, আমার নাম গ্রেটা থানবার্গ। আমি আলমা জাহাজে আছি। আমরা এখন ইসরায়েলের বাধার মুখে পড়তে যাচ্ছি।

আটকের পর থানবার্গসহ অন্যদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এসময় আকাশ থেকে স্টান গ্রেনেড ব্যবহার করে জাহাজগুলো থামানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এটি ছিল ২০০৯ সালে গাজার নৌ অবরোধ শুরুর পর প্রথমবার কোনো অনুমোদনহীন মানবিক মিশন গাজার এতটা কাছাকাছি পৌঁছাতে সক্ষম হলো।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ