ফ্রান্স-ইতালি সীমান্তে আটক ১০ হাজারেরও বেশি অভিবাসী

২০২৫ সালের শুরু থেকে ফ্রান্স-ইতালি সীমান্তে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীর প্রবেশ আটকে দিয়েছে ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ)। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী আল্প-মারিতিম অঞ্চলে মন্তো শহরের কাছে এই আটক অভিযান বেশি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ফরাসি সীমান্ত পার হওয়ার চেষ্টার সংখ্যা আবারও বেড়ে গেছে। তবে সীমান্তে বাড়তি পুলিশি নজরদারি ও সামরিকীকরণ অভিবাসীদের আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য করছে।

স্থানীয় প্রেফেকচুরের প্রেফে বা প্রধান লরো হুতিও ফরাসি দৈনিক লো ফিগারোকে জানান, বছরের শুরু থেকে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘গত আট মাসে আটক অভিযান কিছুটা (আট শতাংশ) কমেছে, কিন্তু অভিবাসন প্রবাহ এখনও খুবই বেশি। গড়ে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে আটক করে আবার ইতালিতে ফেরত পাঠানো হচ্ছে।’

তার দাবি, গত তিন সপ্তাহ ধরে আবারও আটকের সংখ্যা বাড়ছে। অনেক সময় দৈনিক ৫০ থেকে ৮০ জনকে আটক করা হচ্ছে।

প্রশাসনের ধারণা, ২০২৫ সালের শেষ নাগাদ আটকের সংখ্যা ১৫ হাজার পেরিয়ে যেতে পারে। সংখ্যাটি ২০২৪ সালের সমান হলেও ২০২৩ সালের ৪৪ হাজারের তুলনায় অনেক কম। তবে এ সংখ্যাগুলো কিছুটা বিভ্রান্তিকরও, কারণ অনেক অভিবাসীকে একাধিকবার আটক ও ফেরত পাঠানো হয়।

ভিডিওEN

  1. /
  2. প্রবাস

ফ্রান্স-ইতালি সীমান্তে আটক ১০ হাজারেরও বেশি অভিবাসী

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্স-ইতালি সীমান্তে আটক ১০ হাজারেরও বেশি অভিবাসী এআই দিয়ে বানানো/প্রতীকী ছবি

২০২৫ সালের শুরু থেকে ফ্রান্স-ইতালি সীমান্তে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীর প্রবেশ আটকে দিয়েছে ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ)। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী আল্প-মারিতিম অঞ্চলে মন্তো শহরের কাছে এই আটক অভিযান বেশি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ফরাসি সীমান্ত পার হওয়ার চেষ্টার সংখ্যা আবারও বেড়ে গেছে। তবে সীমান্তে বাড়তি পুলিশি নজরদারি ও সামরিকীকরণ অভিবাসীদের আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য করছে।

বিজ্ঞাপন

https://6893d9a9e2ec0f41c3bb5d0f2d9e4c4e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

বিজ্ঞাপন

স্থানীয় প্রেফেকচুরের প্রেফে বা প্রধান লরো হুতিও ফরাসি দৈনিক লো ফিগারোকে জানান, বছরের শুরু থেকে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘গত আট মাসে আটক অভিযান কিছুটা (আট শতাংশ) কমেছে, কিন্তু অভিবাসন প্রবাহ এখনও খুবই বেশি। গড়ে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে আটক করে আবার ইতালিতে ফেরত পাঠানো হচ্ছে।’

বিজ্ঞাপন

https://6893d9a9e2ec0f41c3bb5d0f2d9e4c4e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

বিজ্ঞাপন

তার দাবি, গত তিন সপ্তাহ ধরে আবারও আটকের সংখ্যা বাড়ছে। অনেক সময় দৈনিক ৫০ থেকে ৮০ জনকে আটক করা হচ্ছে।

প্রশাসনের ধারণা, ২০২৫ সালের শেষ নাগাদ আটকের সংখ্যা ১৫ হাজার পেরিয়ে যেতে পারে। সংখ্যাটি ২০২৪ সালের সমান হলেও ২০২৩ সালের ৪৪ হাজারের তুলনায় অনেক কম। তবে এ সংখ্যাগুলো কিছুটা বিভ্রান্তিকরও, কারণ অনেক অভিবাসীকে একাধিকবার আটক ও ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

https://6893d9a9e2ec0f41c3bb5d0f2d9e4c4e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

প্রেফেকচুরের তথ্য অনুযায়ী, আটক হওয়া অভিবাসীদের ৪২ শতাংশই সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন দুই দেশের মধ্যকার আঞ্চলিক ট্রেনে চড়ে, যা ইতালির ভেন্তিমিলিয়া থেকে ফ্রান্সের কোত দাজুর উপকূল ধরে চলাচল করে।

এ বছর আটক হওয়া অভিবাসীদের বেশিরভাগই তিউনিশিয়া, আলজেরিয়া ও মরক্কো থেকে এসেছেন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ হলেন অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক। কিশোরদের আটক করার পর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়।

কঠোর নজরদারিতে সীমান্ত

সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স-ইতালি সীমান্তে নজরদারি বহুগুণ বেড়ে গেছে। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন পুলিশ কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করছেন। তারা রেলপথ, মহাসড়ক ও পায়ে হাঁটার রুটগুলোতে নজরদারি করেন। এর সঙ্গে নিয়মিত ড্রোন উড্ডয়ন ও বিমান টহলও চালানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানায় সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ক্রিস্টিন পুপোঁ জানান, আমাদের চাপের ফলে কিছু অগ্রগতি হয়েছে। বিশেষ করে অভিভাবকহীন নাবালকদের আর নিয়মিতভাবে ইতালিতে ফেরত পাঠানো হচ্ছে না। বরং তাদের বয়স স্বীকৃত হলে সামাজিক সুরক্ষা বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

দশ বছরে ৪৮ জনের মৃত্যু

সীমান্তে কঠোর নিয়ন্ত্রণের কারণে অভিবাসীরা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। কেউ রেললাইন ধরে হেঁটে যান, কেউ মহাসড়ক ধরে, আবার কেউ ট্রাকের ভেতরে লুকিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।

সবচেয়ে বিপজ্জনক পথ হলো ভেন্তিমিলিয়া-মন্তো রুট৷ ২০২৫ সালের ২০ সেপ্টেম্বরের সপ্তাহান্তে সাতজন অভিবাসীকে সীমান্তের পাহাড়ি একটি দুর্গম পথ থেকে আটক করা হয়, যেটি পার হতে ৭ থেকে ১০ ঘণ্টা সময় লাগে এবং স্থানীয়রা একে ‘‌মৃত্যুর পথ’ বলে ডাকে। এ সময় একজন অভিবাসী পড়ে গিয়ে গুরুতর আহত হন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর