আজ বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ বিয়ের পিঁড়িতে বসছেন তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।

তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি। সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।

আয়োজন বেশ বড় হলেও তারকা দম্পতি চাইছেন গোপনীয়তাকে প্রাধান্য দিতে।

অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে তাদের নির্ধারিত জায়গায়। এই তারকা জুটির বিশেষ দিনে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই থাকছেন এই আয়োজনে। ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, সেলেনার বিয়েতে যারা অতিথি হিসেবে আসছেন তাদের জন্য এল এনকান্টো হোটেল বুক করা হয়েছে। এক রাতের জন্য হোটেলটির এক রুম ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারেরও বেশি বলে জানা গেছে।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, বিয়ের আগের রাতে ইতোমধ্যেই হয়েছে রিহার্সেল ডিনার। আর আজকের মূল আয়োজনে সেলেনার পাশে থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবীরা, যারা হবেন ব্রাইডসমেড।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা