সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ভারতের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাংলাদেশ ও ভারতের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালটি শেষ হতে পারতো নির্ধারিত সময়েই। কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম নাটকীয়তা তুলে রেখেছিলে বলেই শেষ বাঁশির ঠিক আগে ম্যাচে সমতা (২-২) এনেছিল বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আরেকবার ফাইনালে ভারতের কাছে হারতে হলো বাংলাদেশকে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ভুটানিজ রেফারি ইনজুরি সময় দিয়েছিলেন ৫ মিনিট। তখনো ভারত ২-১ গোলে এগিয়ে। বাড়িয়ে দেওয়া সেই সময় পেড়িয়ে খেলা গড়িয়েছিল ৯৬ মিনিটে। শেষ বাঁশি বাজাতে রেফারি বারবার হাতের ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ দল হেরে যায় ৪-১ গোলে।

টাইব্রেকারে ভারত টানা চার শটেই গোল করে। বাংলাদেশ তিন শট নিয়ে প্রথম দুটিই মিস করেছে। ইকরামুলের শট পোস্টে লেগেছে, আজম খানের শট রুখে দিয়েছেন ভারতের গোলরক্ষক। মানিক তৃতীয় শটে গোল করে কিঞ্চিত আশার আলো জ্বালালেও শেষ রক্ষা হয়নি।ভারতের চতুর্থ শটে শুভম কনিয়া গোল করলে বাংলাদেশকে বাকি দুই শট নিতেই হয়নি।

এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুইবার ভারতের কাছে হারলো। গত বছর ভুটানে হওয়া ফাইনালে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। এবার হারলো টাইব্রেকারে।

নির্ধারিত সময়ে ভারত এগিয়ে গিয়েছিল চতুর্থ মিনিটেই। ২৫ মিনিটে মো. মানিক গোল করে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। তবে ভারত আবার এগিয়ে যায় ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলনামূলক ভালো খেললেও গোলের দেখা পাচ্ছিল না।

ফরোয়ার্ডরা সুযোগ নষ্ট করেছেন। বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রসবারও। এক সময় মনে হয়েছিল নির্ধারিত সময়েই ম্যাচটি জিতে নেবে ভারত। ৯৬ মিনিট পর্যন্ত ভারত ২-১ গোলে এগিয়ে থাকায় বিজয় উল্লাসের অপেক্ষায় ছিল তারা। তবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি টাইব্রেকারে নিয়েছিল বাংলাদেশ। সাব্বিরের লম্বা থ্রো থেকে গোলমুখে জটলা তৈরি হলে রিদওয়ান বল পাঠান ভারতের জালে।

নাটকীয় গোল করে শেষ মুহূর্তে ম্যাচে সমতা আনা ছাড়াও দুর্দান্ত খেলেছেন রিদওয়ান। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ