মালয়েশিয়ায় স্বল্প খরচে কর্মী নিয়োগ: এফএমএমর সঙ্গে বোয়েসেলের আলোচনা

ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম) এর সঙ্গে দ্বিপাক্ষিক সভা করেছেন বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এফএমএম এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বোয়েসেলের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য এফ এফ এম এর সদস্যভুক্ত কোম্পানিসমূহের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বল্প খরচে কর্মী নিয়োগের জন্য বোয়েসেল এর সাথে কাজ করার জন্য অনুরোধ জানান।

এছাড়া শ্রমিক কল্যাণ এবং শ্রমিক সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এফ এম এম-এর সদস্যরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় তারা ভবিষ্যৎ কর্ম জগতের বাস্তবতা এবং প্রতিযোগিতা কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আর বেশি প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন।

সভায় এফ এম এম এর পক্ষে আরও উপস্থিত ছিলেন এফএমএম ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান, এফএমএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটিন দাতো নাথান কে সুপ্পিয়া, হেমা থিরুচেলভাম, এফএমএম ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, সোফিনার আব্দুল হালিম, এফএমএম সিনিয়র এক্সিকিউটিভ, বিজনেস এনভায়রনমেন্ট ডিভিশন উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় অনলাইনে যুক্ত ছিলেন মাজলান হারন, ভাইস চেয়ারম্যান, এফএমএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি, কারেন ইয়ং, সদস্য, এফএমএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি, ইয়েও চেং পোর, সদস্য, এফএমএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি, হিলমি, এফএমএম সদস্য (কোম্পানি প্রতিনিধি) এবং অ্যানি ওই, এফএমএম সদস্য (কোম্পানি প্রতিনিধি)।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইসর জিয়া হাসান, একই মন্ত্রণালয়ের উপসচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, মালয়েশিয়ায় বোয়েসেল এর অথোরাইসড এজেন্ট জসওয়ান্ত সিং, বোয়েসেল এর জেনারেল ম্যানেজার এবং মালয়েশিয়ার ফোকাল পয়েন্ট নূর আহমেদ এবং হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রনব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এছাড়া ২৩ সেপ্টেম্বর এবং ২৪ সেপ্টেম্বর বোয়েসেল প্রতিনিধি দল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের সাথে বাংলাদেশি থেকে শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের প্রশিক্ষণ, অ্যাক্রেডিটেশনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর