দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে জয়া আহসানের ‘ফেরেশতে’

এখনো রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এটি।

শো-টাইমও বেশ জমজমাট- লায়ন সিনেমাসে দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে; ব্লকবাস্টারে সকাল ১১টা ৫০ মিনিট, দুপুর ২টা ৪০ মিনিট, বিকেল ৪টা ৫৫ মিনিট ও রাত ৭টা ৩৫ মিনিটে; আর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৮টায়।

প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিল না। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এগিয়ে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশিত সাড়া পেয়েছি, যার ফলে দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে। পূজার এই সময়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে আছেন সুমন ফারুক। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প।  

নির্মাণের পর থেকেই সিনেমাটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে ঘুরে বেড়িয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি জিতে নেয় জাতীয় পুরস্কার। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের হাততালি কুড়ানোর পর এবার দেশের দর্শকের সামনে হাজির হচ্ছে সিনেমাটি।

এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ