নতুন গল্পে ফিরছে ‌‘উইকেড’, ট্রেলারে চমক

প্রথম পর্বের বিশাল সাফল্যের পর নতুন গল্পে ফিরছে ‌‘উইকেড’। মিউজিক্যাল চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ সুখবর। জনপ্রিয় ব্রডওয়ে মিউজিক্যালের ২০২৪ সালের চলচ্চিত্র অভিযোজনের সিক্যুয়েল ‘উইকেড: ফর গুড’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে ইউনিভার্সাল। চলচ্চিত্রটি আগামী ২১ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। নেটিজেনরা এই ট্রেলার দেখে নতুন ঝলক এবং চমক নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন।

ট্রেলারে দেখা যায় প্রথমবারের মতো ডরোথি, টিনম্যান, স্কেরক্রো এবং কাওয়ার্ডলি লায়নের ঝলক। সিনেমার কাহিনি মূলত ওজের দেশে, ডরোথি ক্যানসাস থেকে আসার আগে ও পরে ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। দ্বিতীয় পর্বের গল্পে এলফাবা ও গ্লিন্ডার বন্ধুত্বের পরীক্ষা, পশ্চিমের উইকড উইচ এবং উত্তরের গুড উইচ হিসেবে তাদের নতুন পরিচয় দেখানো হবে। সেইসঙ্গে তাদের কাজের পরিণতি কীভাবে পুরো ওজকে পরিবর্তন করবে তাও তুলে ধরা হবে।

সিনেমায় এলফাবা ও গ্লিন্ডার চরিত্রে ফিরছেন সিনথিয়া এরিভো ও অ্যারিয়ানা গ্র্যান্ডে। এছাড়াও রয়েছেন জোনাথান বেইলি, মিশেল ইয়ো, মারিসা বোডে, এথান স্লেটার, বাওয়েন ইয়াং এবং ব্রনউইন জেমস।

পরিচালক হিসেবে পুনরায় থাকছেন জন এম. চু, আর স্ক্রিপ্ট লিখেছেন উইনি হোলজম্যান ও ডানা ফক্স।

প্রথম ‘উইকেড’ ছবিটি বিশ্বব্যাপী ৭৫৬ মিলিয়ন ডলার আয় করেছিল। এটি সর্বকালের সর্বাধিক আয়কারী ব্রডওয়ে অভিযোজন হিসাবে পরিচিত লাভ করেছে। ছবিটি দশটি অস্কার মনোনয়ন পেয়েছিল এবং পোশাক ডিজাইনে অস্কারও জিতেছিল। সেই সাফল্যের রেশ দ্বিতীয় পর্বেও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর