চীনে ধেঁয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, স্কুল-অফিস বন্ধ ঘোষণা

ফিলিপাইনের পর এবার চীনে ধেঁয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চীনের অন্তত ১০টি শহরের স্কুল, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সুপার টাইফুন রাগাসা দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানার আগে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এএফপির।

শেনঝেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি উদ্ধার কর্মী এবং যারা মানুষের জীবনযাত্রা নিশ্চিত করছেন তাদের ছাড়া অন্য কেউ দয়া করে বাইরে বের হবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার বিকেল থেকে শহরে কাজ ও বাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। বলা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। ঘুর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য ‌‘বিপর্যয়’ বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রাগাসা ‘জীবন-হুমকিপূর্ণ ঝোড়ো হাওয়ার ঝুঁকি’ নিয়ে আসছে, যার উচ্চতা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে। ব্যাপক বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে রাজধানী ম্যানিলাসহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া সোমবার ভোর থেকে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের বনাঞ্চল এবং নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!