মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরু

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ—ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের এই দুই অলরাউন্ডারের নাম বেশ উচ্চারিত হচ্ছে। চেন্নাইয়ের লাল মাটির উইকেটে তাঁদের দুজনের বোলিংই বাংলাদেশের জন্য হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও তাঁদের ভূমিকার দিকে তাকিয়ে থাকবে দল।

ভারতের চেন্নাইয়ে আজ এই দুজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুর কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়েছে। এত দিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাথুরু। আর মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ‘ভবিষ্যতের সাকিব’ বলে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলো নিয়েছেন সাকিব। মেহেদী হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।

ব্যাট হাতেও দুই টেস্টে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মিরাজ—প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৭৯ বলে করেছেন ৭৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে তুলেছেন রেকর্ড ১৬৫ রান। আউট হওয়ার আগে ১২ চার ও ১ ছয়ে ১২৪ বলে করেছেন ৭৮ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ-সেরা খেলোয়াড়ও মিরাজই।

হাথুরুর কাছে সাকিব শুধু পাকিস্তান সিরিজেই নয়, দলে থাকলে সব সময়ই তিনি অপরিহার্য এক খেলোয়াড়। সাকিবকে নিয়ে তিনি বলেছেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়।  আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই  সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’  

সাকিবকে নিয়ে হাথুরু এরপর বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’

তবে সাকিবের ক্যারিয়ারও সায়াহ্নে চলে এসেছে। একসময় তিনিও বিদায় বলবেন। তখন তাঁর এই ভূমিকাটা কে নেবেন? এই জায়গায় মেহেদী হাসান মিরাজের একটা বড় ভূমিকা দেখেন হাথুরু। মিরাজকে নিয়ে হাথুরুর কথা, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টটি শুরু আগামী পরশু।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প