বাড়তি রেমিট্যান্সে বাড়ছে রিজার্ভ, চাপমুক্ত বৈদেশিক লেনদেন

প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের ২০ দিনে প্রবাসী আয় এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ১৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)। চলতি অর্থবছরের দুই মাস ২০ দিনে গত বছরের একই সময়ের তুলনায় এক বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।

গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক লেনদেনের চাপ কমিয়ে দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৭.৯০ শতাংশ। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার।

গত বছরের সেপ্টেম্বর মাসের পাশাপাশি চলতি বছরের আগের মাস আগস্টের তুলনাতেও এ বছরের সেপ্টেম্বরে বেশি প্রবাসী আয় এসেছে। গত আগস্টের ২০ দিনে প্রবাসী আয় এসেছিল ২৬১ কোটি ৪৫ লাখ ডলার।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ের যে ইতিবাচক ধারা শুরু হয়েছিল, সেই অবিচ্ছিন্ন ধারা এখনো অব্যাহত রয়েছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাস ২০ দিনে বাড়তি ১০৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার বেশি প্রবাসী আয় এসেছে। চলতি ২০ সেপ্টেম্বর পর্যন্ত এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যেখানে আগের বছরের একই সময়ে এসেছিল ৫৭৫ কোটি ২০ লাখ ডলার।

প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়তে থাকায় এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে নিজেদের চাহিদা মেটানোর পর বাড়তি ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। এতে রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ রিজার্ভ বৈদেশিক লেনদেনে বাংলাদেশকে আবারও স্বস্তি এনে দিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর